খেলাধুলা
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১:০৫ অপরাহ্ন
||
প্রিন্ট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার
লামায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লামামুখকে হারিয়ে চ্যাম্পিয়ন চেয়ারম্যানপাড়া
জাহিদ হাসান,লামা।।
বান্দরবানের লামায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলিঙ্গাপাড়া যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। বুধবার (১১ নভেম্বর) কলিঙ্গাপাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লামামুখ দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চেয়ারম্যানপাড়া দল।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন, লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ুব আলী এবং লামা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মামুন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি যুবসমাজকে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি মোঃ আমির হোসেন ও মোঃ আইয়ুব আলী তাঁদের বক্তব্যে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আফতাব উদ্দিন রকির সভাপতিত্বে অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলার ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাসুদ।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে চেয়ারম্যানপাড়া দলের জয়ে মাঠজুড়ে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়াভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহানআইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিমবার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান